শিরোনাম

আরিচা অঞ্চলের সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া মারা গেছেন

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের আরিচা অঞ্চলে এক সময়ের তুখোঁড় সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূইয়া আজ রাত ৯ টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মানিকগঞ্জের সাপ্তাহিক পতাকা’র মাধ্যমে সাংবাদিকতা শুরু করেছিলেন। পতাকা’র দীর্ঘ প্রায় ছয় বছর কাজ করেন তিনি। পরবর্তীতে দৈনিক জনপদের ঢাকা অফিসেও
কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক ইনকিলাবের আরিচা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। পরিবারের সদস্য আর সহকর্মীদের প্রতি বড্ড অভিমান ছিলো তার। এজন্য নিজেকে গুটিয়েও নিয়েছিলেন।
বৃহস্পতিবার বেলা ১১ টায় শিবালয়ের বোয়ালি জামে মসজিদ প্রাঙ্গনে জাহাঙ্গির ভাইয়ের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
শোক প্রকাশ
সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূইয়ার মৃত্যতে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পতাকা২৪.কম সম্পাদক মির্জা আমিন আহমেদ ও নির্বাহী সম্পাদক সেলিম খান শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূইয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button