Uncategorized

রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ বাস্তবায়ন পরিষদ গঠন

রংপুর প্রতিনিধি : রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর একটি পার্কে সভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা আতাউজ্জামান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, সুলতান মাহমুদ টিটন, নাফিজা সুলতানা, তারিকুল ইসলাম রনি, রাতুজ্জামান রাতুল, মাহবুবুজ্জামান মাসুম, সঞ্জয় চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ২০০১ সালে রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয়। সেই আইন মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালে রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্প পরিচালকও নিয়োগ করা হয়েছিল। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসে প্রকল্প বাতিল করলেও আইনটি এখনো বলবৎ আছে। বক্তাদের দাবী-আইনটি কার্যকর করে চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি করাতে হবে।
সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদকে আহবায়ক এবং রংপুর উন্নয়ন ফোরামের আহবায়ক সুলতান মাহমুদ টিটনকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক রংপুর উন্নয়ন ফোরামের সদস্যসচিব রাকিবুল হাসান রাকিব, সমাজ উন্নয়ন কর্মী নাফিজা সুলতানা, সদস্য সঞ্জয় চৌধুরী, মাহবুবুজ্জামান মাসুম, রাতুজ্জামান রাতুল, তারিকুল ইসলাম রনি এবং সিরাজুল ইসলাম
রবিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button