শিরোনাম

সাভারে ফেসবুকে মহানবীকে নিয়ে বিরুপ পোষ্ট দেওয়ায় গার্মেন্টস কর্মকর্তা আটক,সড়ক অবরোধ-বিক্ষোভ

সংবাদদাতা, সাভার : সাভারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে বিরুপ মন্তব্য করে পোষ্ট দেওয়ার অভিযোগে এক গার্মেন্টস কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটক ওই গার্মেন্টস কর্মকর্তার নাম শংকর লাল বাড়ই (৩৫)। সে সাভারের আইচানদ্দা এলাকার সুরমা গার্মেন্টের ষ্টোর কিপার হিসেবে কর্মরত। আটক ওই কর্মকর্তা বরিশালের অগৈলঝড়া থানার পশিচম সুজাকাটি গ্রামে। তিনি সাভার পৌরসভার বনপুকুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
রবিবার বিকেলে সাভারের আইচানদ্দা সুরমা গার্মেন্টস থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ সুত্র জানায়,আটক ওই গার্মেন্টস কর্মকর্তা আজ ১৫-১১-২০২০ নিজের ফেসবুকর ভেরিফায়েড আইডিতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে বিরুপ মন্তব্য করে পোষ্ট দেয়। বিষয়টি দেখে ক্ষোভে ফেটে পড়ে তাকে আটক করে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে গার্মেন্টে কারখানার শ্রমিক ও স্থানীয়রা। এক পর্যায়ে এ কর্মকর্তা জীবন রক্ষার্থে গার্মেন্টস কারখানার একটি কক্ষের দরজা আটকিয়ে আত্মরক্ষা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ উপস্থিত হয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করলে শ্রমিক ও এলাকাবাসী মুসুল্লীগন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সাভার- বিরুলিয়া সড়ক দুই ঘন্টা বন্ধ থাকে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়েে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টার চেষ্টায় গার্মেন্টস কর্মকর্তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসময় শ্রমিক ও এলাকাবাসী গার্মেন্টস কারখানার সামনে বিক্ষোভ মিছিল করে তার কঠোর শাস্তির দাবি জানায়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button