Uncategorized

মানিকগঞ্জের পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত কিশোর নাঈম হোসেন (১৬) হরিরামপুর উপজেলার সরকারকান্দি বয়ড়া গ্রামের মো. কালামের ছেলে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শিশুটির পিতা বাদি হয়ে হরিরামপুর থানায় মামলা দায়ের করলে রাত নয়টার দিকে পুলিশ অভিযুক্ত নাঈম হোসেনকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী শিশুর পিতা জানান, তিনি ঢাকায় প্রিণ্টিং প্রেসে চাকরি করেন। অভিযুক্ত কিশোরের বাড়ি পাশাপাশি হওয়ায় সে প্রায়ই তার বাড়িতে আসা-যাওয়া করতো। গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় অভিযুক্ত কিশোর তার বসত ঘরে প্রবেশ করে শিশুটিকে একা পেয়ে বিস্কুটের লোভ দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং শিশুটিকে ধর্ষণচেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে তাকে এ ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত কিশোর চলে যায়। শিশুটি তাৎক্ষণিক পাশের ঘরে টিভি দেখতে থাকা তার মা ও বড় বোনকে এ ঘটনা জানায়। শিশুটির মা ও বড় বোন মুঠোফোনে শিশুটির পিতাকে এ ঘটনা জানালে তিনি থানায় মামলা দায়ের করেন।
হরিরামপুর থানার ওসি মো. মুঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button