আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় বিশ্বে মৃত ১৩ লাখ ছাড়াল

প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে গেছে। শনাক্ত হয়েছে পাঁচ কোটি ৩১ লাখের বেশি মানুষ।
শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান জানিয়ে আসা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার দুপুর সাড়ে তিনটা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন তেরো লাখ ৩২৩ জন।
আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি ৩১ লাখ ৪৬ হাজার জন। তবে সুস্থ হওয়ার সংখ্যা ৩ কোটি ৭২ লাখ ছাড়িয়ে গেছে।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক কোটি ৮ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৪৮ হাজারের বেশি লোক।
মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৫৭ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।
আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মারা গেছেন ২৮ হাজারের বেশি মানুষ। দেশটিতে ৮৭ লাখ ২৮ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৯ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button