slider

দোহারে রুহুল আমিন চৌধুরী(পটল) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

দোহার : ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নে আউলিয়াবাদ চির সবুজ সংঘ আয়োজিত রুহুল আমিন চৌধুরী(পটল) স্মৃতি অনূর্ধ্ব-১৪ আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল। খেলার উদ্বোধন করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল। খেলায় সভাপতিত্ব করেন আউলিয়াবাদ চির সবুজ সংঘের সভাপতি দেওয়ান আব্দুল ওয়াছেক। অনুষ্ঠান সঞ্চালন করেন ক্লাবের সাধারণ সম্পাদক ডিএম সুরুজ ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম মোল্লা, মো. জোবায়ের হোসেন, রাকিব খন্দকার, সুবোধ রাজবংশী,মোঃমাসুদ রানা,সালাউদ্দিন মোরাদ আকলিম,জাহিদ হাসান,উজ্জল আহমেদ সহ আরও অনেকে।
ফাইনালে খেলায় ফ্রেন্ডস একাদশ বনাম সিজন একাদশ নামে দুটি দল অংশ নেয়। ৫০ মিনিটের টান টান উত্তেজনার খেলায় সব শেষে টাইব্রেকারে ৫-৪গোলে ফ্রেন্ডস একাদশ জয়লাভ করে। পরে খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button