sliderরাজনীতিশিরোনাম

৭২-এর সংবিধান নয়, জুলাই বিপ্লব আপনাকে ক্ষমতায় বসিয়েছে-প্রধানমন্ত্রীকে ব্যারিস্টার ফুয়াদ

পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭২ সালের সংবিধান নয়, ২০২৪ সালের রক্তাক্ত জুলাই বিপ্লবই আপনাকে ক্ষমতায় বসিয়েছে।আপনি শুধুমাত্র জুলাই শহীদদের আত্মত্যাগের কারণে প্রধানমন্ত্রী, সংবিধানের কারণে নয়।
আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারকে নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান,আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ১৪০০ শহীদ এবং হাজার হাজার আহত মানুষের আত্মত্যাগের ফলেই আজ আপনারা ক্ষমতায়। সেই রক্তের ঋণ অস্বীকার করার কোনো সুযোগ নেই।
তিনি প্রশ্ন তুলে বলেন, আপনারা যদি বারবার ৭২-এর সংবিধানের দোহাই দেন, তাহলে রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী,যেহেতু তিনি পলাতক প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র পাননি,তাহলে কি এখনো আগের প্রধানমন্ত্রীই বহাল আছেন?বাহাত্তরের সংবিধান অনুযায়ী শেখ মুজিব এখনও জাতির জনক ও স্বাধীনতার ঘোষক। বর্তমান সরকারের একমাত্র বৈধতা চব্বিশের গণঅভ্যুত্থান থেকে এসেছে, সংবিধান থেকে নয়।

তিনি আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী ‘জুলাই সনদ’এর প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে হবে। জনগণের জনরায়কে উপেক্ষা করার পরিণতি কখনোই শুভ হয় না।
শেষে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, জনগণের আত্মত্যাগের মর্যাদা দিতে হলে দ্রুত সংস্কার ও প্রতিশ্রুতি বাস্তবায়নের কোন বিকল্প নেই ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button