বিশ্বে প্রতিনিয়তই নানা বিস্ময়কর ঘটনা ঘটছে। এবার ভারতের রাজস্থানের এক নারী তেমনই এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছেন।
শুক্রবার রাজস্থানের একটি সরকারি হাসপাতালে ওই নারী ৪টি পা ও ৩টি হাত বিশিষ্ট শিশুর জন্ম দেন। শনিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর জানিয়েছে।
হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, জন্ম নেয়া ওই শিশুটি সম্ভবত দুটি ভ্রণের একত্র রূপ। মায়ের গর্ভে দুইটি আলাদা শিশুর দেহ একত্রিত হয়ে যায়।
এদিকে হাসপাতালের চিকিৎসক রোহিতেশ মিনা বলেন, সদ্যজাত শিশুটির অপারেশন করা হবে। এতে শিশুটির অতিরিক্ত পা ও হাত কেটে ফেলা হবে।




