আন্তর্জাতিক সংবাদশিরোনাম
৩০ বছর পর ঘুম ভাঙছে জাপানি দৈত্য সাকুরাজিমা

ত্রিশ বছর ঘুমিয়ে থাকার পর সক্রিয় হয়ে ওঠছে আগ্নেয়গিরি সাকুরাজিমা। বিজ্ঞানীরা বলছেন, অগ্ন্যুত্পাত ঘটানোর মতো যথেষ্ট লাভা সঞ্চয় করে ফেলেছে এটি। ফলে যেকোনো সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে ফেলতে পারে।
সাকুরাজিমা কিয়ুসু দ্বীপে অবস্থিত। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পুরো দ্বীপের জন্যই আগ্নেয়গিরিটিকে হুমকি হিসেবে বর্ণনা করেছেন।
সেন্দাই পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে সাকুরাজিমার দূরত্ব ৪৯ কিলোমিটার। এছাড়া ছয় লাখ মানুষের শহর কাগোশিমার খুব কাছেই এর অবস্থান।
১৯১৪ সালে সাকুরাজিমা থেকে সর্বশেষ মারাত্মক লাভা উদগিরণ হয়েছিল। সে সময় ৫৮ জন নিহত হয়। জাপান দ্বীপমালায় ১০০টির মতো আগ্নেয়গিরি রয়েছে।
সূত্র : বিবিসি




