জাতীয়শিরোনাম

৩০ জুলাই থেকে সংলাপ : নির্বাচন কমিশনার

আগামী ৩০ জুলাই থেকে সুশীল সমাজের প্রতিনিধিসহ সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
নির্বাচন কমিশনার আরো জানান, ভোটার তালিকা নির্ভুল করতে ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। জাতীয় নির্বাচনে কোনোরকম চাপ সৃষ্টি না করে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে সরকার তার দায়িত্ব পালন করবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
কমিশনার বলেন, ‘প্রধান স্টেকহোল্ডার হলো রাজনৈতিক দলগুলো। ওনাদের কী বক্তব্য থাকতে পারে সামনের নির্বাচন নিয়ে। সুতরাং সে জন্যই আমরা সেটাকে মাথায় রেখে সংলাপের চিন্তা-ভাবনা এবং নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করার সরকারের যে দায়িত্ব আমরা মনে করছি। এখনো আমরা যেটুকু আমরা বুঝতে পারছি, আমাদের বিশ্বাস আমরা পারব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button