
আগেই ঘোষণা দিয়েছিলেন করোনাভাইরাসের কারণে ভারত জুড়ে ২১ দিনের লকডাউনে দুর্দশায় পড়া খেটে খাওয়া মানুষদের ৫০ লাখ রুপির চাল সহায়কতা দেবেন। এর অংশ হিসেবে বুধবার ২ হাজার কেজি চাল নিয়ে বেলুরে রামকৃষ্ণ মিশনে হাজির হন সৌরভ গাঙ্গুলি।
সাংবাদিকদের টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ জানান, এটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত উদ্যোগ। শুধু অর্থ দিয়ে নয়, এই ভয়াবহ পরিস্থিতিতে যারা বিভিন্নভাবে এগিয়ে আসছেন তাদেরও সকলকে ধন্যবাদ দিয়েছেন তিনি। আরও দরকার পড়লে আরও সহায়তা করবেন বলেও জানিয়েছেন সাবেক তারকা এই ক্রিকেটার।
বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ জানান, সৌরভ গতকাল তার সঙ্গে যোগাযোগ করেন এবং চাল দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি সানন্দে রাজি হন। চালের পরিমাণ কতো সেটা বড় কথা নয়, মনের ইচ্ছাটাই বড় জিনিস। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সারা বিশ্বের মানুষ চেনেন। তার মতো একজন ব্যক্তিত্ব বেলুড় মঠের পাশে এসে দাঁড়িয়ে ত্রাণকার্যে সাহায্য করছেন এটা তাদের কাছে খুবই গৌরবের বিষয়।
Visited belur math after 25 years .. handed over 2000kgs of rice for the needy
3,089 people are talking about this





