
এমপিওভূক্তির দাবি
স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আগামী ২৫ জানুয়ারি ঢাকায় শিক্ষক-কর্মচারী মহাসমাবেশের ঘোষণা দিয়েছে স্বাধীনতা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। তাদের দাবির মধ্যে আরো রয়েছে- যোগদানের দিন হতে চাকরির বয়স গণনা করা।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উক্ত দাবি ও কর্মসূচি ঘোষণা করেন, সংগঠনের সভাপতি সভাপতি অধ্যক্ষ মো: এশারত আলী। স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো: শাহজাহান আলম সাজু এ সময় উপস্থিত ছিলেন।
আগামী ২৪ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত জেলায় জেলায় মতবিনিময় সভা, গণসংযোগ এবং জেলা ও বিভাগীয় সমাবেশের কর্মসূচী ঘোষণা দেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোঃ এশারত আলী।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিলন কুমার ঘোষাল, আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, ওসমান গনি, নূরে আলম মিলন, অধ্যক্ষ মাসুদুল হাসান আরিফ, রাশেদুল ইসলাম তপন, হাবিবুর রহমান হাবিব, কাজী নুরুল হক, দেলোয়ার হোসেন শিবলী, মাসুম আলম, ইন্দ্রজিৎ খীসা, ইউনুছ মজুমদার, বেলোয়ারা খাতুন, অধ্যক্ষ নুরজাহান পারভীন, মোঃ শাহজাহান সিরাজ (হীরা), তারাজুল ইসলাম, মোঃ সুরুজ্জামান, মাহবুবুর রহমান সহ আরো অনেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।




