Uncategorized
২৪ ঘণ্টায় দু’ডাক্তারসহ বগুড়ায় নতুন ৮ জন করোনা আক্রান্ত

সংবাদদাতা, বগুড়া : গত ২৪ ঘণ্টায় বগুড়ায় দু’জন চিকিৎসকসহ নতুন করে আরো আট জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭৯ জনে দাঁড়ালো। বগুড়া সদরের চার জন, সোনাতলার দু’জন, সারিয়াকান্দি ও নন্দীগ্রামের একজন করে আক্রান্ত হয়।
সোমবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। চিকিৎসক দু’জনের মধ্যে একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসক এবং অপর চিকিৎসক পরিচয় প্রকাশ করা হয়নি।
গত সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে ৯৪টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়া জেলার ৭৬টির মধ্যে ৮টি পজিটিভ ও জয়পুরহাটের ১৮টির সব নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। সোমববার রাত পর্যন্ত বগুড়ায় মোট আক্রান্ত ১৭৯ জন এবং সুস্থ হয়েছেন ১৬ জন।




