slider

২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

দেশের কোথাও কোথাও শনিবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে আরো বলা হয়েছে, দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপটি অবস্থান করছে। এছাড়া মৌসুমী নিম্নাংশ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button