sliderস্থানিয়

১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ঢাকা থেকে অস্ত্র ও মারামারি মামলায় দীর্ঘ ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ আলীকে (৩১) গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মহল্লার সোহবুল হকের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ। এসময় এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও এএসআই স্বপন কুমারসহ একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, অস্ত্র মামলায় ১৭ বছর ও মারামারি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এছাড়া আরও চারটি জিআর মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button