আন্তর্জাতিক সংবাদশিরোনাম

১৬ বছর পর যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা

১৬ বছর পর কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এক বিবৃতিতে জানান, পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকরের দিনক্ষণ ঠিক করার জন্য তিনি ব্যুরো অব প্রিজন্সকে (কারা কর্তৃপক্ষ) নির্দেশ দিয়েছেন।
অ্যাটর্নি জেনারেল আরো জানান, এসব আসামিরা হত্যা, শিশু ও নারী ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত।
উইলিয়াম বার বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিকৃষ্টতম অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে। আইনের শাসন নিশ্চিত করতে বিচার বিভাগ বদ্ধপরিকর। আমাদের বিচার ব্যবস্থা (অপরাধীকে) যে সাজা দেবেন, তা কার্যকর করতে ভিকটিম ও তাদের পরিবারের প্রতি আমরা দায়বদ্ধ।’
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ানার টেরে হাউতি অঞ্চলের একটি কারাগারে খুন ও ধর্ষণের অভিযোগে সাজাপ্রাপ্ত পাঁচ আসামির শাস্তি কার্যকর করা হবে।
সর্বশেষ ২০০৩ সালে ১৯ বছর বয়সী সেনাসদস্য ট্রেসি জয় ম্যাকব্রাইডকে হত্যার দায়ে লুইস জোনস জুনিয়র নামে উপসাগরীয় যুদ্ধে অংশ নেওয়া ৫৩ বছর বয়সী এক সেনাসদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল যুক্তরাষ্ট্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button