বিবিধশিরোনাম

১১ হাজার টাকায় বিক্রি হল রামরহিম–হানিপ্রীত !

শুধু নামের জোড়েই দাম উঠল তরতরিয়ে। নইলে গাধা মেলায় আর পাঁচটা গাধার সঙ্গে হারিয়ে যেত তারাও। মালিক বুদ্ধি করে তাদের নাম রেখেছিলেন রামরহিম এবং হানিপ্রীত। আর তাতেই চড়া দাম উঠতে শুরু করল। শেষে ১১ হাজার টাকাতেই পিতা–পুত্রিকে বেচলেন মালিক হরিওম প্রজাপত।

তিনি জানান, ২০ হাজার টাকায় বিক্রি করার ইচ্ছে ছিল তার। কিন্তু সময়ের অভাবে ১১ হাজার টাকাতেই বিক্রি করতে হলো- রামরহিম ও হানিপ্রীতকে। রাজস্থানের এক ক্রেতা গাধা দুটি কিনেছেন। নামে যে এমন জাদু আছে তা আগে বুঝতে পারেননি হরিওম। যদিও এই নাম দেয়ার পিছনে একটি উদ্দেশ্য ছিল হরিওমের। তিনি বলেছেন, ‘রামরহিম ও হানিপ্রীত যে কাজ করেছেন তার জন্য এই নাম রেখেই সমাজকে একটি বার্তা দিতে চেয়েছি।
দুই সাধ্বীকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের কারাদণ্ড হয়েছে স্বঘোষিত ধর্মগুরু রামরহিমের। এই কাজে তাকে সহযোগিতা করা এবং হিংসায় প্ররোচনা দেয়া অভিযোগে কারাগারে রয়েছেন তার দত্তক কন্যা হানিপ্রীত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button