খেলা
হ্যাটট্রিকের বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানের হাসনাইন
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক কীর্তি গড়েছেন পাকিস্তানের স্পিড স্টার মোহাম্মদ হাসনাইন। টি-টোয়েন্টি ক্রিকেট সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হয়ে হ্যাটট্রিকের রেকর্ড খাতায় নাম লিখালেন এই পেসার।
নিজের তৃতীয় ও ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে ভানুকা রাজাপাকসা এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্রথম উইকেট তুলে নেন তিনি। ফের নিজের চতুর্থ ওভার করতে এসে প্রথম দুই বলে পর পর দাসুন শানাকা ও সেহান জয়সুরিয়ার উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হয়ে হ্যাটট্রিক করেন ১৯ বছর বয়সী মোহাম্মদ হাসনাইন। মহিলা এবং পুরুষ দুই ফরম্যাটে মিলিয়েও হাসনাইন হ্যাটট্রিকের কনিষ্ঠ ক্রিকেটার।




