slider

হোমনায় রেহানা মজিদ মহিলা কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার হোমনা পৌর সদরে রেহানা মজিদ মহিলা কলেজের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দুপুরে কলেজের হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মো. আবদুল মজিদ। কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজের গভর্নিং বডির সভাপতি রেহানা বেগম। প্রভাষক সুলতানা রাজিয়া আক্তারের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমদ চৌধুরী, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, থানা প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, প্রভাষক মো. ফরিদ মিয়া, শাহীন মিয়া, আবদুর রহমান ও শিক্ষার্থী সামিরা ইসলাম প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল মজিদ বলেন, প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান গড়ে দেয় শিক্ষক মন্ডলী পাঠদান করায় কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে মেধা আহরনের মাধ্যমে নিজেকে যুগোপযোগী হিসেবে তৈরি করতে হবে। যারা ঝরে যায় তাঁরা ব্যর্থ, আর যারা সফল হয় তাদের কারনে প্রতিষ্ঠান, শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের মুখ উজ্জ্বল হয়। জীবনের জন্য, দেশের জন্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মেধা বিকাশের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধান অতিথি অধ্যক্ষ আবদুল মজিদ। কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বহু ত্যাগের ফসল আজকের প্রতিষ্ঠান এখানে মেধার জন্য এসো মেধাবী হয়ে বের হইয়ো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button