slider

হোমনায় মেধা বিকাশ যুব সংঘের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার হোমনায় তরুণ সমাজকে মাদক মুক্ত রেখে সামাজীক ও সাংস্কৃতিক কাজে উৎসাহিত করা ও খেলাধুলায় মনোনিবেশ করতে আখন্দপাড়া মেধা বিকাশ যুব সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাত সাড়ে ৮ টার দিকে জমকালো আতশবাজির মধ্য দিয়ে উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর আখন্দপাড়া পীরজ্বী হুজুর রহমাতুল্লাহ আলাইহে এর বাড়ির মাঠ সংলগ্নে শীতকালীন এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় বাঞ্ছারামপুর উপজেলার খাককান্দা টিমকে পরাজিত করে হোমনা উপজেলার ঘনিয়ারচর চ্যাম্পিয়ান হয়। ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. ইউসুফ হাসান।
খেলায় চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আখন্দপাড়া গ্রামের কৃতি সন্তান মো. আল-আমিন খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চ অফিসার মো. সাইফুল্লাহ বাহলুল, চান্দেরচর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাহেব আলী আখন্দ,চান্দেরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার রায়হান, টুর্নামেন্টের সমন্বয়কারী ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আফরোজ খন্দকার।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.ওয়াসিম, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ফয়জুর রহমান তসলিম, আকন্দ পাড়া গ্রামের সমাজসেবক একে এম শামসুল আলম ভূঁইয়া,সাবেক সেনা কর্মকর্তা গোলাম রব্বানী, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাসেল আহমেদ শুভ, সাধারণ সম্পাদক হাসান সরকার, সাংগঠনিক সম্পাদক জাহিদ আল রিয়াদ, ফয়সাল খন্দকার, বরকত খন্দকার, জামিল হোসেন সহ বহু দর্শক উপস্থিত ছিলেন।
খেলাটির ধারাবর্ণনায় ছিলেন কথার জাদুকর ধারাভাষ্যকার কবি দেলোয়ার হোসেন ।

খেলা শেষে অনুষ্ঠানের অতিথি ও অতিথিবৃন্দরা খেলায় বিজয়ীদের হাতে একটি ফ্রিজ ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে এলইডি টেলিভিশন তুলে দেন। এছাড়াও এলাকার প্রবীণ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (শাল) উপহার দেয়া হয়।
ছবির ক্যাপশনঃ সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার প্রদান করেন চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button