slider

ষড়যন্ত্রকারীরা কিছুই মানে না – এ্যাড. কামরুল ইসলাম এমপি

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা ২ আসনের সাংসদ এডভোকেট কামরুল ইসলাম বলেন ধর্ম যার যার উৎসব সবার, আসন্ন দূর্গোৎসব উপলক্ষে বাংলাদেশের প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ঘরে বইছে শারদীয় দূর্গাপূজার আনন্দ, আজকের এই উপহার শুধু উপহারই নয়, এই উপহার হচ্ছে সবার সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়া, যেন দূর্গোৎসবের আনন্দ থেকে কেউ বাদ না পরে, সে জন্য আমি প্রতি পূজতেই ব্যক্তিগত পক্ষ থেকে উপহার দিয়ে থাকি।
বর্তমান সময়ে প্রতিটি উৎসব সকলের, সে যেই ধর্মেরই লোক হক না কেন সকল ধর্মের উৎসবে আমরা একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে থাকি কিন্তু একটি দল আছে যারা সব কিছুই নিয়েই ষড়যন্ত্র তৈরি করেন, বিএনপির কাজই ষড়যন্ত্রে লিপ্ত থাকা এই ষড়যন্ত্রকারীরা কিছুই মানে, তাদের রাজনীতির মূলনীতিই ষড়যন্ত্র করা, আমি আশা রাখি এবারের পূজা মণ্ডপ গুলোতেও পূর্বের নেয় শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা নিরাপত্তা জোরদার করতে হবে এর পাশাপাশি আমাদের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দেরও নজর রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
২৪ সেপ্টেম্বর (শনিবার) কালিন্দী ইউনিয়নের রেড রোজ পার্টি সেন্টারে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের আয়োজনে থানা আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে কেরানীগঞ্জ উপজেলার মডেল থানাধীন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজা মণ্ডপে পূজার উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এ্যাড.কামরুল ইসলাম এমপি এসব কথা বলেন ।
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশিদ পিপিএম, থানা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শফিউল আজম খান বারকু।
এছাড়াও অনুষ্ঠানে আরো অনেক ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হাবিবুর রহমান হাবিব, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল হাসনাত মাস্তান প্রমূখ।
এসময় উপস্থিত প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পূজার উপহার হিসেবে নগদ টাকা ও শাড়ি, কাপড় তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button