হোমনায় নির্বাচিত চেয়ারম্যান বৃন্দকে বিভিন্ন মহলের অভিনন্দন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার হোমনা উপজেলার ৯ জন চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা। চান্দের চর ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক, দুলালপুর ইউনিয়ন পরিষদ থেকে মোহাম্মদ জসীম উদ্দিন সওদাগর,জয়পুর ইউনিয়ন পরিষদ থেকে মোহাম্মদ তাইজুল ইসলাম মোল্লা, নিলখী ইউনিয়ন পরিষদ থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন খন্দকার জালাল উদ্দিন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন আসাদপুর ইউনিয়ন পরিষদ থেকে মোহাম্মদ জালাল উদ্দিন পাঠান, ঘার মোড়া ইউনিয়ন পরিষদ থেকে মোহাম্মদ শাহজাহান মোল্লা, ভাষানিয়া ইউনিয়ন পরিষদ থেকে মোহাম্মদ সাদেক সরকার, মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোল্লা ও ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদ থেকে মোহাম্মদ মফিজুল ইসলাম গণি।



