slider

হাতিয়ায় ৫০ হাজার টাকায় বিক্রি হলো ৭ মণ ওজনের ‘শাপলাপাতা’ মাছ

মোঃ হানিফ উদ্দিন সাকিব,হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে বঙ্গোপসাগরে ধরা পড়া সাত মণ ওজনের ‘শাপলাপাতা’ মাছ বিক্রি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে মাঝি আনিস মিয়া মৎস্য আড়তে মাছটি পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করেন।
এ ব্যাপারে মাঝি আনিস মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে সাগরে মাছ ধরি। কিন্তু এখন পর্যন্ত শাপলাপাতা মাছ পাইনি। এত বড় মাছ আমার জালে এই প্রথম ধরা পড়ল। আমি চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সির মাধ্যমে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি।
মেঘনা ফিশিং এজেন্সির ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, নিলামে অনেক ব্যাপারি অংশগ্রহণ করেন। ব্যাপারি মানিক সওদাগরের কাছে ৭ মণের মাছটি ৭ হাজার টাকা মণ ধরে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
জানতে চাইলে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, সমুদ্রে মাছটি পাওয়া যায়। বাজারে মাছটির চাহিদা রয়েছে। বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রে ফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলাপাতা মাছ নামেই পরিচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button