হাতিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন মন্ত্রী

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : হাতিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।
এর আগে তিনি মুক্তিযোদ্ধ কমপ্লেক্স চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে মুক্তিযোদ্ধের বিজয় মঞ্চ বীর মুক্তিযোদ্ধা ও সমাগত সুধী সমাবেশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের সদস্য মুহিউদ্দিন মুহিনের সঞ্চানালনায় হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলী এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন নোয়াখালী (৬ হাতিয়ার এমপি) আয়েশা ফেরদাউস, মুক্তিযুদ্ধ কালীন হাতিয়ার কর্মন্ডার ও সাবেক এমপি অধ্যাপক মোঃ ওয়ালী উল্যাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন, আরো উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু, সার্কেল এসপি আমান উল্যাহ,
এসময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




