Uncategorized

হাতিয়ায় মাদক কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ইয়াবা সহ ওয়ারেন্ট ভুক্ত মো. রাজিব (২৭) নামে এক পলাতক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুর ১টায় আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জোড়খালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো.রাজিব বুড়িরচর ইউনিয়নের মো.ইয়াছিনের ছেলে।
হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া জানান, রাজিবকে আটক করে তার দেহ তল্লাশি করে ৭৭পিস ইয়াবা পাওয়া যায়। বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকসহ ৪টি মামলা রয়েছে। সে হাতিয়া থানার ওয়ারেন্ট ভুক্ত আসামি। আটক রাজিবকে ইয়াবাসহ হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কোষ্টগার্ড বাদী হয়ে মাদক আইনে মামলা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button