sliderস্থানিয়

হরিরামপুর সট্রি রাবেয়া খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ :মানিকগঞ্জের হরিরামপুর সর্টি রাবেয়া খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।

২৮ জুন রোজ শনিবার বেলা ৩ ঘটিকায় স্কুল মাঠ প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এলিজা সুলতান এর সঞ্চালনায় ও অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহিদুর রহমান (জুয়েল)এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক কামরুল হাসান এর স্বাগতম বক্তব্যর মাধ্যমে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক মোঃ বাদল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কাউসার, সদস্য -মোশাররফ হোসেন শিকদার,সদস্য -আব্দুল হক, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাসুম পারভেজ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হাসান তুহিন।

এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিক বিশ্বাস, হরিরামপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু, কেন্দ্রীয় ছাত্র সংসদ এর সহ সাংগঠনিক সম্পাদক শফিউল আজম,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান,সাবেক জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম খান সজীব প্রমূখ।

জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা জানান, আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিকনির্দেশনায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৩১ দফা বাস্তবনে সহ মা ও মাটির স্বার্থে আগামীতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
সর্বোপরি পুরুষ্কার বিতরন করা সহ দোয়া ও মোনাজাত এর মাধ্যমে সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button