
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদর উপজেলার ভাড়ারিয়া, হাটিপাড়া) অংশ বিশেষ হরিরামপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার গ্রামীন জনপদে জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য, জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এস এম আব্দুল মান্নান প্রতিনিয়তই নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
২ ফেব্রুয়ারী সোমবার উপজেলার প্রথমে ধূলয়ুড়া,নয়ারহাট, বলড়া,কান্ঠাপাড়া, রামকৃষ্ণপুর সহ বৃহত্তম ঝিটকা অঞ্চলে গনসংযোগ করেন।
এ সময়ে এস এম আব্দুল মান্নান নির্বাচনী প্রচারণায় ভোটারদের উদ্দেশে বলেন দেশের চলমান সংকট নিরসন, জনমনে শান্তি ফিরিয়ে আনতে জাতীয় পার্টির বিকল্প নেই। পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের নিজ হাতে গড়া দল জাতীয় পার্টির । দেশের যত উন্নয়ন হয়েছে তা পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের আমলেই হয়েছে ।
তিনি আরো বলেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ প্রকৃত শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। দেশে ন্যায়বিচার,আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করে সকল ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপদ-ভয়হীন সমাজ বিনির্মাণ করতে চায় জাতীয় পার্টি।




