sliderবিবিধশিরোনাম

হাসান আরিফের মরণোত্তর দেহ দান

পতাকা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মরণোত্তর দেহ দান করা হয়েছে সদ্য প্রয়াত আবৃত্তিশিল্পী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের। আজ শনিবার দুপুরে বিএসএমএমইউ-এর পক্ষে প্রয়াত এ শিল্পীর দেহ গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে তিনি জানান, “এমন একটি মহৎ কাজ করার জন্য আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। হাসান আরিফ জীবিত থাকার অবস্থায় দেশের মানুষের জন্য কাজ করেছেন। মৃত্যুর পরও তাঁর দেহের মাধ্যমে দেশে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করবে। এই চিকিৎসকরা যে সেবা দেবে তা সদকায়ে জারিয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তাঁর এ অবদানকে চিরস্মরণীয় করে রাখবে।”
ভবিষ্যতেও যারা মরণোত্তর দেহ দানের মহৎ কাজে যারা আগ্রহী হবেন তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে হাসান আরিফ রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়ে ফুসফুস ও কিডনির নানা জটিলতা নিয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button