sliderস্থানিয়

হরিরামপুরে “স্টার্টআপ-সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত।

মোঃ নাজমুল চৌধুরী, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি।
হরিরামপুরে সারাদেশের ন্যায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে “স্টার্টআপ- সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন শুক্রবার বেলা ১১ টায় উপজেলার হল রুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতাভুক্ত “এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এর আয়োজনে Startup, Science Project and Innovation Idea Showcasing’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক সুপারভাইজার কামরুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এ সময় স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু হানিফ, সরকারি বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মুঃ শাহীনূর রশিদ প্রমূখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষকের সমন্বয়ে দল গঠন করে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যায়।

শিক্ষার্থীরা বলেন,উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে “স্টার্টআপ- সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামটি সমসাময়িক অত্যান্ত গুরত্বপূর্ণ বিষয়।

সর্বোপরি অনুষ্ঠানে সু শিক্ষায় মেধাবী শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে প্রথম স্থান অধিকার করেন ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় ও ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button