slider

জাফরুল্লাহ চৌধুরীকে শেষ সম্মান না জানিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের গৌরবকেই ছোট করেছে

আজ বিকেলে নারায়ণগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সভায় পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডাঃ জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে না এসে সরকারি দল আওয়ামী লীগ হীনমন্যতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, দুঃখজনক হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা জাতীর বীর সন্তান জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি, দুপুরে সোহরাওয়ার্দী উদ্দানে অনুষ্ঠিত জানাজার নামাজেও দেখা যায়নি। তিনি বলেন, একজন কিংবদন্তিতুল্য মুক্তিযোদ্ধাকে সম্মান না জানিয়ে সরকারি দল মহান মুক্তিযুদ্ধের গৌরবকেই ছোট করেছেন।

তিনি বলেন, আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধারা। বিশেষ কোন রাজনৈতিক বা দলীয় বিবেচনায় মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও গৌরবকে দেখার অবকাশ নেই।

তিনি জাতীয় বীর ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, তিনি তার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন এই দেশ ও জনপদ যে ক’জন মানবদরদি মহাপ্রাণ মানুষের জন্ম দিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী তাদের অন্যতম। দেশ ও মানুষের কল্যাণের বাইরে জাফরুল্লাহ চৌধুরীর অন্য কোন স্বার্থ ছিল না। তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম আগামীতেও প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবেন।

পার্টির নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, জেলা কমিটির সদস্য রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, নাসির হোসেন, হাবিবুর রহমান আংগুর আইয়ুব আলী, হেলিম সরদার প্রমুখ।

সভায় আকবর খান বলেন, দেশ পরিচালনায় সরকারের সর্বগ্রাসী ব্যর্থতার কারণে দেশের মানুষের দূর্ভোগ চরমে উঠেছে। তিনি বলেন, গণসগ্রামের পথে এই সরকারকে বিদায় দিতে না পারলে ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ কোন কিছুই অর্জন করা যাবে না।

অন্যান্য নেতৃবৃন্দ দেশ ও মানুষকে রক্ষায় চলমান গণসংগ্রাম আরও বেগবান করার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button