slider

হরিরামপুরে যুবলীগের জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন পালন

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ অাওয়ামী যুবলীগ হরিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা আওয়ামী যুবলীগের অাহ্বায়ক অামিনুর রহমান চৌধুরী মিল্টনের উদ্যোগে সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন মসজিদে বঙ্গবন্ধুর বিদেহী অাত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান অাব্দুর রব, উপজেলা আওয়ামী যুবলীগের অাহ্বায়ক কমিটির সদস্য অাব্দুল হাসান পিন্টু, বয়ড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অানোয়ার হোসেনসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button