slider
হরিরামপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদযাপন
জ.ই.আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি : “ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই মানিকগঞ্জের হরিরামপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২২’ উদযাপিত হয়েছে।
১৯ মে (বৃহস্পতিবার) সকাল এগারোটায় উপজেলা ভূমি অফিসের সামনে বেলুন উড়িয়ে উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান ।
হরিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি তাপসী রাবেয়ায় সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।



