হরিরামপুরে বসুন্ধারা গ্রুপের খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়ে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। জেলা আওয়ামিলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন সোমবার দুপুরে শারীরিক দূরত্ব নিশ্চিত এবং সঠিক দুস্থদের চিহ্নিত করে হরিরামপুর উপজেলা ডাকবাংলোয় দুস্থদের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দপ্তর সম্পাদক এহতেসাম হোসেন খান ভুনু ,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ নেওয়াজ মহিউদ্দিন ,জলো আওয়ামী লীগরে তত্থ্য ও গবষেণা বষিয়ক সম্পাদক হাজী ইউসুফ আলী, উপজলো আওয়ামী লীগরে সভাপতি গোলজার হোসনে বাচ্চু, সাধারণ সম্পাদক দওেয়ান আব্দুর রব, আজমিনগর উইনয়িনরে চয়োরম্যান মাে. বল্লিাল হােসনে, লছেড়াগঞ্জ ইউনয়িনরে চয়োরম্যান সয়ৈদ হােসনে ইমাম সােনা ময়িা, উপজলো ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাে ঃ কামরুল হাসান ফরিােজসহ জলো ও উপজলো আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগরে অন্যান্য নতেৃবৃন্দ। মানিকগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অহব্বানে সাড়া দিয়ে বসুন্ধরা গ্রুপ কোরনা সংকট ও বণ্যায় তিগ্রস্তদের পাশে মানবতার হাত বাড়ীয়ে দেওয়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ।
আমার আশা তার মতো করে সকল শিল্প গোষ্টি মানবতার হাত বাড়ীয়ে এগিয়ে আসবে। মানিকগঞ্জে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তার বিষয়টি সার্বিক তত্বাবধান করছেন বসুন্ধারা গ্রুপের প্রধান উপদেস্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু । তিনি বলেন, বন্যা পরিস্থিতিরি উন্নতি হয়ে স্বাভাবিক অবস্থা না আসা পর্যন্ত বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা কর্মসুচী চলবে । করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই একই ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে ।
দুটি দুর্যোগকে সমন্বয় করে ত্রাণ কর্যক্রম পরিচালনা করা হচ্ছে বসুন্ধরা গ্রুপের লক্ষ্যই হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা । যে কারনে সব ধরণের দুর্যোগে সাধারন মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতে থাকবে । এটা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের চিন্তা ও পরিকল্পনার ফসল । করোন সংকট এবং বন্যায় এ পর্যন্ত বসুন্ধরা গ্রুপ ১১ হাজার পরিবারকে খাদ্যসহ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ওষুধ সহায়তা দিয়েছে । পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
প্রসঙ্গত, করোনার প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকা অনুদান, করোনায় আক্রান্তদের সেবার জন্য হাসপাতাল নির্মাণ, বিভিন্ন প্রতিষ্ঠানে সুরক্ষা সামগ্রী দেওয়া, দেশব্যাপী দুস্থদের খাদ্য সহায়তাসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে বসুন্ধরা গ্রুপ ।
মানিকগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে বসুন্ধরা গ্রুপের ত্রাণ কর্যক্রম চলমান রয়েছে ।




