
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: আজ ১৯ এপ্রিল শনিবার মানিকগঞ্জের ঐতিহ্যেবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গনে ইআইএইচআরপিডি -সিআরপি এর সহযোগিতায় হরিরামপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত বিনামূল্যে মেডিকেল ও প্রতিবন্ধী সনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি ডা:আব্দুল্লাহ আল মামুন, ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: হামিদুর রহমান, হরিরামপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল করিম,(EIHRPD), সিআরপি -প্রজেক্ট ম্যানেজার রহমতুল বারি,সিআরপির জেলা সমন্বয়কারী ফিরোজ আল মামুন প্রমূখ।
উল্লেখ্য, এখানে বিনামূল্যে মেডিকেল ও প্রতিবন্ধীতা সনাক্তকরণ ক্যাম্পে ডাক্তার ও থেরাপিস্টগন মোট আনুমানিক শতাধিক রোগীকে চিকিৎসা ও থেরাপি সেবা প্রদান করেন।




