sliderস্থানিয়

হরিরামপুরে নবনির্বাচিত সাংসদ মঈনুল ইসলাম খান শান্ত কে ফুল দিয়ে বরণ করেন-উপজেলা প্রশাসন

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: নির্বাচন পরবর্তী হরিরামপুর উপজেলা প্রশাসনের মতবিনিময়কালীন উপজেলা প্রশাসনের উদ্যোগে মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে ফুল দিয়ে বরণ করা হয়।

২৫ ফেব্রুয়ারী বুধবার বেলা ১০ টায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় যোগদানের পূর্বে ফুল দিয়ে বরণ করার পর্ব অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা দেওয়ান তোফায়েল আহমেদ, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন।

এছাড়াও বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহীন (মোল্লা শাহীন) প্রমূখ।

উল্লেখ্য, উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করা সহ উপজেলার সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোকপাত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button