slider

হরিরামপুরে ধরা পড়লো সাড়ে ১২ কেজির বোয়াল

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ১২ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

সোমবার (২৬ জুন) সকালে শ্যামল হালদার মাছটি হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ট্রলারঘাট মৎস্য আড়তে নিয়ে আসেন। এর আগে রোববার দিবাগত মধ্য রাতে হারুকান্দি ইউনিয়নের পদ্মায় মাছটি ধরা হয়।

উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের শ্যামল হালদারের ভেশাল জালে মাছটি ধরা পড়ে।

মাছ ব্যবসায়ীরা জানান, আড়ৎ থেকে সাড়ে ১২ কেজি ওজনের মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার ও বয়ড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সুমন রাজবংশী রাধু।

সুমন রাজবংশী বলেন, সোমবার ভোরে পদ্মা নদীতে শ্যামল হালদারের ভেশাল জালে বোয়াল মাছটি আটকা পড়ে। আমি আড়তদার হওয়ায় বেশি দামাদামি করেনি শ্যামল। ১৩ হাজার ২০০ টাকায় মাছটি আমাকে দিয়েছে। আমি খাওয়ার জন্য মাছটি নিয়েছি। আড়তের কাজে ব্যস্ত থাকায় মাছটি পবন ও ত্রপার কাছে রেখেছি। তবে আরো বেশি দামে অনেকে কিনতে চেয়েছেন ।

শ্যামল হালদার বলেন, পদ্মা নদীতে ভেশাল জাল দিয়ে দীর্ঘদিন ধরে মাছ ধরে আসছি। বড় মাছ ধরলে ভালো লাগে। আড়তদার রাধু দাদা মাছটি খাওয়ার জন্য নিয়েছেন। তাই রাধু দাদার কাছে ১৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।

হরিরামপুর উপজেলার মৎস্য কর্মকর্তা ফরমান আলী বলেন, পদ্মা নদীতে এখন নিয়মিত বোয়াল আর পাঙাশ মাছ ধরা পরছে। পদ্মার মাছ অনেক সুস্বাদু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button