slider

হরিরামপুরে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও র‍্যালি

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা দুর্নীতি দমন কমিটির আয়োজনে দুর্নীতি দমন ও প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ এর সঞ্চালায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি মীর আব্দুল ওয়াদুদ সাহেব।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা চৌধুরী, হরিরামপুর উপজেলার দুর্নীতি দমন কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ঈমাম বাবু, সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শ্রী অমরেশ চন্দ্র রায়, সদস্য মহসিন উদ্দিন আহম্মদ, এবিএম, ফজলে রাব্বি, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মৃদুলা রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা চত্তরে মানববন্ধন করে উপজেলা দুর্নীতি দমন কমিটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button