slider

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রস্তুতিমূলক সভা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্দ্ধ-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্দ্ধ-১৭) উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

১ জুন বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পলিষদের চেয়ারম্যানের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলার আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা প্রমুখ। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, ২২টি ইউনিয়নের চেয়ারম্যান ও ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ঠাকুরগাঁও সদর উপজেলার ২২ ইউনিয়ন থেকে (১টি করে বালক ও ১টি করে বালিকা) টিম গঠন করে এ টুর্নামেন্টে অংশগ্রহন করবে। খেলাসমূহ ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি আব্দুর রশিদ ডিগ্রী কলেজ ও সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ এই ২ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আগামী ৬ জুন উল্লেখিত ২ ভেন্যুতে একযোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে বলে জানানো হয় সভায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button