sliderস্থানিয়

হরিরামপুরে এক যুগ ধরে ঝুকিপূর্ণ ব্রীজ, নেই কোন পদক্ষেপ

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার যাত্রাপুর হতে কান্ঠাপাড়া যাওয়ার বাইপাস সড়ক যাত্রাপুর স্কুল সংলগ্ন তিন রাস্তার মোড়ের সরকারি স্থাপনা ব্রীজ, দীর্ঘ এক যুগের বেশি ধরে ঝুকিপূর্ণ অবস্থা, চরম দূর্ভোগে প্রহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

এ বিষয়ে অত্র এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই সাংবাদিকদের জানায়, ঝুকিপূর্ণ এই ব্রীজে মাঝে মধ্যেই দূর্ঘটনার কবলে পড়ে,বার বার ওপর মহলে বলেও কোন লাভ হয়নি।

যানবাহন চালকদের সাথে কথা বলে জানতে পারা গেছে, অতিদ্রুত ব্রীজ সংস্কার করে ঝুকিপূর্ণর হাত থেকে রক্ষা করা সময়ের দাবি,তা না হলে যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। বিগত বছরগুলোতে এখানে মারাত্মক দূর্ঘটনা ঘটেছে এমন অনেক নজির আছে।

এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ সাংবাদিকদের মুঠোফোনে জানান, বিষয়টি আমরা অবগত আছি,বিষয়টি ওপর মহলে কাছে স্নারক লিপি পাঠিয়ে জেলা এলজিইডি অফিসের সহায়তায় আমরা অতিদ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button