
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে একমাত্র বৃহত্তম ছাগলের হাট হরিরামপুরের শতবর্ষের নয়ার হাট নামে পরিচিত।
ছাগলের হাটের পাশেই রয়েছে গরুর হাট। ঈদকে কেন্দ্র করে গরুর হাটও বেশ জমজমাট।
এখানে বেশির ভাগ ক্রেতাদের থেকে ব্যাপারীদের সংখ্যা বেশি। তারা এখন থেকে পাইকারি দরে পশু কিনে ঢাকা সহ পার্শ্ববর্তী জেলায় বিক্রি করে।
ঈদের বাকি আর মাত্র ২ দিন, ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।
বেড়েছে পশুর যোগান,ক্রেতাদের অভিযোগ দাম কিছুটা চরা হলেও ক্রেতারা স্বস্থিতে পশু কিনতে পেরে আনন্দিত। চাহিদা অনুযায়ী দাম কিছুটা কম বলেও অনেক বিক্রেতাদের মন্তব্য ।
উল্লেখ্য, মানিকগঞ্জের পার্শ্ববর্তী জেলা দোহার, নবাবগঞ্জ সহ দূর্গম চরাঞ্চলে থেকেও কেনা বেচার জন্য এখানে আসে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।
হাট ইজারা কর্তৃপক্ষ মাসুম শিকদার বলেন, কোন ধরনের কালোবাজারি কিংবা সিন্ডিকেট হলে শক্ত হাতে দমন করবে হাট কর্তৃপক্ষ।
হাট ইজারাদার মোঃ সজীব খান বলেন, এখানে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে মনোরম এবং উৎসব মুখর পরিবেশে চলছে কেনা-বেচা।




