sliderস্থানিয়

হরিরামপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উপহার বিতরণ

নাজমুল চৌধুরী,হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: হরিরামপুরে সরকারি বিচারপতি নুরুল ইসলাম ডিগ্রি কলেজের ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে বাদশা-ফয়সাল ফাউন্ডেশনের উদ্যোগে উপহার বিতরণ করা হয়েছে।

সরকারী বিচারপতি নুরুল ইসলাম ডিগ্রি কলেজের শ্রেণিকক্ষে এ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বিচারপতি নুরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোখলেছুর রহমান, সাবেক যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক নূরুন্নাহার, বাদশা-ফয়সাল ফাউন্ডেশনের অন্যতম সদস্য এ,বি,এম ফজলে রাব্বি প্রমূখ।

উল্লেখ্য,উপজেলার কুইস্তারা গ্রামের মুনাফ নামের এক দুঃস্থ পরিবারের মাঝে নগদ ৪০০০ টাকা প্রদান করা হয়।

সরকারি নূরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোখলেছুর রহমান বলেন,এমন মহৎ উদ্যোগ নেওয়াতে শিক্ষার্থীদের পড়াশোনায় আরো উৎসাহিত করে এবং এমন আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।

এ বিষয়ে বাদশা-ফয়সাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল আহমেদ সেতু বলেন,আমাদের কার্যক্রম চলমান প্রক্রিয়াধীন রয়েছে। সামনের দিনগুলোতে ব্যাপক পরিসরে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button