মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগ মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ২০২৫ অনুষ্ঠিত হয়।
আজ মানিকহগঞ্জের হরিরামপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ্য বাতাস লাগুক সবার প্রাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুন মাসব্যাপী চলবে এই পরিবেশবান্ধব কর্মসূচি।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন হরিরামপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান জেলা মিডিয়া সম্পাদক মফিজুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আতিকুর হাসান আল-রাব্বি প্রমূখ।
এ সময় মফিজুর রহমান সাংবাদিকদের জানান “গাছ আমাদের পরিবেশের রক্ষাকবচ। প্রতিটি নাগরিকের উচিত পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখা। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা সচেতনতা তৈরি করতে চাই, যেন সবাই অন্তত একটি গাছ রোপণ ও লালন করেন।”
এ বিষয়ে আতিকুর হাসান আল-রাব্বি আরো জানান, “বৃক্ষরোপণ শুধু দায়িত্ব নয়, এটি একটি জাতীয় প্রয়োজন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে হলে আজ থেকেই কাজ শুরু করতে হবে।”
এছাড়াও উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের কর্মী, স্থানীয় শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, জুন মাস জুড়ে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য,এই কর্মসূচিকে ঘিরে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।