হরিরামপুরে আর্থিক সহায়তা প্রদান

হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের হতদরিদ্র দুজনকে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গোপিনাথপুর মানব সেবা যুব সংগঠন এর পক্ষ থেকে এ সহায়তা দেয়া হয়েছে।
গোপীনাথপুর ডেগীরচর গ্ৰামের মৃত তৈজুদ্দিন এর ছেলে মোফাজ্জেল (মোকাম)কে ৯০ হাজার এবং বড় বাহাদুরপুর গ্রামের মৃত নগরদীর বড় ছেলে মোঃ জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা দেয়া হয়।
এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ রিপন হাসান লিপু, উপদেষ্টা মোঃ আমিনুল ইসলাম উজ্জল, মোঃ আজিজ মিয়া, কমল দাস, মিজানুর রহমান মূধা, আজীবন দাতা সদস্য আলীরাজ বিশ্বাস, প্রকৌশলী মোঃ সুজাত হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান শাহিন উপস্থিত ছিলেন।
“গোপিনাথপুর মানব সেবা যুব সংগঠন” এর সভাপতি মোঃ মেহেদী হাসান লিয়াকত জানান, আমাদের এই সংগঠনটি মূলত সমাজের অসহায় হতদরিদ্র মানুষের সেবা করার লক্ষ্যে গঠন করা হয়েছে ।




