sliderস্থানিয়

হরিরামপুরে অবৈধ টলির ধাক্কায় দুই পথচারী আহত

মানিকগঞ্জ প্রতিনিধি: আজ ৭ মে বুধবার মানিকগঞ্জ সদর উপজেলাধীন চর বংখুরী রাস্তার মোড়ে অবৈধ ট্রলির ধাক্কায় ২ জন পথচারী গুরুতর আহত হয়।
স্থানীয় বাসিন্দারা অনেকেই সাংবাদিকদের জানায়, অবৈধ ট্রলি গাড়ির ধাক্কায় দুই জন পথ যাত্রী গুরুতরভাবে আহত হয়েছে। অত:পর আহতদের স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যান।
সরেজমিনে গিয়ে জানতে পারা যায়,ধূলশুড়া ইউপি সদস্য-বাহের আলীর অবৈধ টলির ধাক্কায় এই দুই পথচারী গুরুতরভাবে আহত হয়েছে।

ঘটনাস্থলে দৈনিক সময়ের কন্ঠ প্রত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সময়ের সাথে প্রত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি তথ্য সংগ্রহ করতে গেলে পেশাগত সাংবাদিকের ওপর অকথ্য গালাগালি সহ ভিডিও এবং ছবি তুলতে বাধা প্রদান করে স্থানীয় জনপ্রতিনিধি ধুলশুড়া ইউনিয়ন পরিষদের সদস্য বাহের আলী প্রথমে ছবি ও ভিডিও তুলতে কঠোরভাবে নিষেধ করে এবং পরবর্তীতে তার ছেলে আলামিন পেশাগত সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে এবং আলামিন এক পর্যায়ে ছবি ও ভিডিও করার কারণে দেখে নিবে বলে হুমকি দেয় এবং নিজের প্রভাব দেখিয়ে সাংবাদিকদের ছবি এবং নাম জিজ্ঞাসা করে নিজের হাতের ফোন দিয়ে ভিডিও করে রেখে দিলাম এবং পরে তোদেরকে দেখে নিবো।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মুমিন খান মুঠোফোনে সাংবাদিকদের জানায়,অবৈধ টলির ধাক্কায় দুই পথচারীর আহতর বিষয় সম্পর্কে আমি অবগত আছি, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহন করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button