slider

হরানন্দপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মোঃ হাছিনুর আলম মুকুল

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হরানন্দপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলার শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ হাছিনুর আলম মুকুল।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গঠনকল্পে প্রিজাইডিং অফিসার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রাণকৃষ্ণ ঘরামির কার্যালয়ে এক সভায় মোঃ হাছিনুর আলম মুকুলকে সভাপতি পদে নির্বাচিত করা হয়।
এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী। সভাপতি পদে মোঃ হাছিনুর আলম মুকুলের নাম প্রস্তাব করেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ একরামুল ইসলাম ও সমর্থন করেন প্রতিষ্ঠাতা সদস্য শ্রী সুধির চন্দ্র সরকার।
সভাপতি পদে একধিক প্রার্থী না থাকায় সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে মোঃ হাছিনুর আলম মুকুলকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্র নাথ রায়, অভিভাবক সদস্য বিকাশ চন্দ্র, মোঃ মাহাবুবুর রহমান, বাবু রায়, শিক্ষক প্রতিনিধি মোঃ জাহিনুর রহমান, সুভাষ চন্দ্র রায় ও মহিলা শিক্ষক প্রতিনিধি সবিতা রাণী রায়।
এসময় মোঃ হাছিনুর আলম মুকুল বলেন, “বাবার সহযোগিতায় প্রতিষ্ঠিত হরানন্দপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমেটির সভাপতি নির্বাচিত হয়েছি এর থেকে বড় পাওনা আমার কাছে কিছু নেই। আমার বাবা শুধু এই স্কুল প্রতিষ্ঠায় সহযোগিতাই করেনি, তিনি আওয়ামীলীগ সরকারের সহযোগিতায় এই স্কুলের এমপিওভুক্ত করে জ্ঞানের আলো ছড়িয়েছেন দীর্ঘদিন। আমি সবসময় চেষ্টা করবো এই স্কুলের শিক্ষার মান উন্নয়নে কাজ করে যেতে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন তিনি যেনো উপারে ভালো থাকেন। আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।
আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করতেছি।
সাথে সাথে আমার প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পাওয়ার পর যে সকল ভাই, বন্ধুসহ সহযোদ্ধারা অভিনন্দন জানিয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইনা।
আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সাবির্ক সহযোগিতা কামনা করছি”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button