slider

সিংড়ায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

নাটোর প্রতিনিধি : গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দেশনেত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ ও সমাবেশ করেছে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার (১৩ জুন) বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় পড়েন বিএনপি নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ অনোয়ারুল ইসলাম আনু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, মহিদুল ইসলাম, বোরহান উদ্দিন বাবু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান মিঠু, রফিকুল ইসলাম বুলেট, রেজাউল ইসলাম জান্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, পৌর আহ্বায়ক মুক্তার হোসেন, গোলাম আজম, ইব্রাহিম হোসেন, হিরাদুল ইসলাম, আব্দুল্লাহ আল-মমিন, আমিনুল হক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button