বিনোদন

স্যুটকেসে ভরে মডেলকে যৌনদাসী হিসেবে বিক্রির চেষ্টা!

এ যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। প্রথমে অপহরণ করে ড্রাগ দিয়ে বেহুঁশ করা হয় এক ব্রিটিশ মডেলকে। পরে তাকে স্যুটকেসে ভরে অনলাইনে যৌনদাসী করে বিক্রির চেষ্টা করা হয়। ঘটনাটি অবশ্য গত বছরের। সম্প্রতি অভিযুক্তদের ট্রায়াল চলাকালীন সামনে আসে শিউরে ওঠার মতো কাহিনী।
২০ বছর বয়সী ওই ব্রিটিশ মডেলের নাম ক্লোয়ি। গতবছর মিলান থেকে তাকে অপহরণ করা হয়। ঘটনার তদন্তে নামে ইতালি পুলিশ। পরে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে তারা। এরপরই সামনে আসে হাড় হিম করা কাহিনী।
তদন্তে জানা যায়, ফটোশ্যুটের উছিলায় ওই ব্রিটিশ মডেলকে ডাকা হয় মিলানের এক হোটেলে। এরপর তাকে ড্রাগ দিয়ে বেহুঁশ করে স্যুটকেসে ভরে দেওয়া হয়।
তদন্তকারীদের ওই মডেল সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘একজন কালো গ্লাভস পরে পিছন থেকে আমার মুখ চেপে ধরে। অন্যজন আমার ডান হাতে ইনজেকশন দেয়। এরপর জ্ঞান হারাই। পরে যখন জ্ঞান ফেরে তখন দেখলাম ব্যাগের ভিতর বন্দি আমি। হাত পা বাধা। মুখে লিউকোপ্লাস্ট দেওয়া। যাতে নিঃশ্বাস নিতে পারি তার জন্য ব্যাগে ছোট ছিদ্র ছিল।’
মিলান থেকে তাকে উত্তর ইতালির বরগিয়ালে নিয়ে যাওয়া হয়। তদন্তে জানা যায় যারা ক্লোয়িকে অপহরণ করেছিল তারা মাফিয়া চক্র ব্ল্যাক ডেথ গ্রুপের সদস্য। অপহরণকারীরা তাকে ২০কোটি টাকার বিনিময়ে অনলাইনে যৌন দাসী হিসাবে বিক্রির চেষ্টা করে।
কিন্তু পরে অপহরণকারীরা জানতে পারে ক্লোয়ি এক সন্তানের মা। সন্তানের মাকে অপহরণ করা নিয়ম বিরুদ্ধ। তাই তারা ক্লোয়িকে মুক্তি দেয়। তবে মুক্তি দেওয়ার আগে তাকে মুখ না খোলার হুমকি দেয় অপহরণকারীরা।
এই ঘটনায় পুলিশ আজ লুকাজ পাওয়েল হার্বা নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় আরো তিনজন জড়িত। তাদের খোঁজ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button