রাজনীতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়া

মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল শনিবার সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সূরা ফাতিহা পাঠ করবেন।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর উদ্যোগে সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়ার রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে। সব পর্যায়ের নেতৃবৃন্দকে উভয় কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button