sliderস্থানিয়

স্বামী সংসার করতে না চাওয়ায় আদালতে এক গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: স্বামী সংসার করতে না চাওয়ায় ঝালকাঠির আদালতে নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ। রোববার আদালতের কার্যক্রম শুরুর আগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের একটি কক্ষে আসামীর কাঠগড়ায় পাশে এ ঘটনা ঘটে। ওই সময় আদালত কক্ষের এজলাস বিচারক উপস্থিত ছিলেন না বলে নিশ্চিত করেছেন বাদির আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন ।

আদালত সূত্রে জানা গেছে, জেলার নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার বাসিন্দা আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে তার স্ত্রী নুসরাত জাহান বাদি হয়ে গত ১৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আল-আমিনকে পুলিশ গ্রপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। রোববার তার জামিন শুনানির দিন ধার্য্য ছিল। আদালতের কার্যক্রম শুরুর কিছু সময় আগে কাঠগড়ায় উপস্থিত অভিযুক্ত স্বামীর সামনেই নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। পরে পুলিশ ও আদালতের কর্মচারীরা তাকে নিবৃত করে।

বাদির আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন জানান,“ওই গৃহবধূ তার স্বামী আল-আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নলছিটি থানায় একটি মামলা দায়ের করার পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত কয়েকজন আসামীকে অব্যহতির সুপারিশ করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে বাদী সেই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেনে। আজ সেই নারাজি আবেদনের শুনানির দিন ধার্য্য ছিল। এ অবস্থায় বাদীর স্বামী তাকে নিয়ে সংসার করতে অস্বীকৃতি জানালে গায়ে কেরাসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গৃহবধূ নুসরাত জাহান।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button