
মাসুদ পারভেজ,মির্জাপুর প্রতিনিধি : এ যেন আন্তর্জাতিক মানের কোন ভলিবল খেলার মাঠ।এমনভাবেই মাঠের সাজসজ্জা। দর্শকে কানায় কানায় পরিপূর্ণ।খেলার মধ্যেও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। মাঠ ও খেলা দেখে কেউ বলতেই পারবেনা এটি একটি অজপাড়া গ্রাম অঞ্চলের মাঠের খেলা।
এমন সুন্দর খেলার আয়োজন করেছে মুথারচালা স্বপ্নছায়া স্পোর্টিং ক্লাব। ক্লাবটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের মুথারচালা এলাকায় অবস্থিত। ক্লাবের প্রতিষ্ঠাকাল মাত্র দশ বছর। এরই মধ্যে করেছে অনেক সুনাম অর্জন। ক্লাবের কার্যক্রমগুলো সাধারণ মানুষকে ঘিরে। ক্লাবের সুনাম এখন দেশ ও দেশের বাহিরেও পৌঁছে গেছে।
শুক্রবার (৯ মে) বিকাল ৫ টার সময় এই গ্র্যান্ড ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশগ্রহণ করেন মির্জাপুর-সখিপুর উপজেলার তক্তারচালা এফএনএ ক্লাব বনাম কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর লায়ন ক্লাব। খেলাটি ১০০ পয়েন্টের ছিল। খেলায় এফএনএ ক্লাব ৫ পয়েন্ট বেশি পেয়ে বিজয়লাভ করেছেন।
খেলায় উপজেলা বিএনপির সিনিয়র উপদেষ্টা আলা উদ্দিন আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবদুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ,ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,ইউনিয়ন যুবদলের সভাপতি এসএম আনোয়ার পারভেজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আক্কাছ,ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি মনিরুজ্জামান শিশির সহ প্রমূখ।
খেলাটির পৃষ্ঠপোষকতা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু হানিফ সিকদার ও বিশিষ্ট ব্যাবসায়ী সিদ্দিক খান।সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সফি সিকদার ও সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপু।খেলাটি পরিচালনা করেন টাইগার নজরুল ইসলাম ও হুমায়ুন কবির রন্জু। আরোও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শরিফ মাহমুদ সহ অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ।




